তিয়েনআনমেনের ঘটনা নিয়ে বাগ্যুদ্ধে চীন-যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে ১৯৮৯ সালে সরকারি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা প্রকাশের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস৷ এতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে চীন৷ খবর বিবিসির৷
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি গভীরভাবে অসন্তুষ্ট হয়েছেন এবং ওয়াশিংটনের বিরুদ্ধে বিধিসম্মত অভিযোগ করছেন৷ মার্কিন বিবৃতিতে সত্যের প্রতি অবজ্ঞা করা হয়েছে৷
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘১৯৮৯ সালের ৪ জুনের ঘটনায় নিহত, আটক ও নিখোঁজ মানুষের সংখ্যা প্রকাশের জন্য আমরা চীনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি৷’ ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই তিয়েনআনমেনে ওই অভিযান চালানো হয়েছিল৷