তুরস্কে খনিতে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের পশ্চিমে এক কয়লাখনিতে গতকাল মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন শ্রমিক নিহত হয়েছেন৷ আটকা পড়েছেন তিন শতাধিক৷ কর্মকর্তারা জানান, পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশের সোমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ খনির অভ্যন্তরে তিন শতাধিক শ্রমিক আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে৷ এসব শ্রমিক ভূপৃষ্ঠ থেকে খনির দুই কিলোমিটার গভীর এবং বের হওয়ার পথ থেকে চার কিলোমিটার দূরে আটকা পড়েছেন৷ বিবিসি৷