প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কে সামাজিক যোগাযোগের খুদে বার্তা ওয়েবসাইট টুইটার বন্ধ করে দিয়েছেন দেশটির আদালত। টুইটার বন্ধে দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই হাইকোর্টের নিষেধাজ্ঞা এল। দেশটিতে নির্বাচন হতে মাত্র কয়েক দিন বাকি। প্রেসিডেন্ট এরদোয়ানের দুর্নীতি ও তাঁর সরকারের অনৈতিক কাজের বিরুদ্ধে টুইটারে বেশ প্রচারণা চলছে। এ পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সরকার টুইটারকে অনেক কিছু সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। রয়টার্স।