তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ২০১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি কয়লার খনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২০১ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খনির ভেতরে এখনো দুই শতাধিক শ্রমিক আটকা পড়ে আছেন। আহত হয়েছেন ৮০ জন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মানিসা প্রদেশের সোমায় গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে অন্তত ৭৮৭ জন শ্রমিক অবস্থান করছিলেন বলে দেশটির জ্বালানিমন্ত্রী তানের ইয়েলদিজ জানিয়েছেন।
উদ্ধার অভিযান চলছে। ৪০০ উদ্ধারকর্মী এই অভিযানে অংশ নিচ্ছেন। নিহত ও আহত মিলিয়ে খনি থেকে এখন পর্যন্ত ৩৬০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।