তুরস্কে পুতিন আলোচনায় সিরিয়া সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সোমবার এক দিনের সফরে তুরস্ক গেছেন। দুই দেশের বাণিজ্য নিয়ে আলোচনাই এ সফরের মূল উদ্দেশ্য। তবে দুই নেতার আলোচনাজুড়ে ছিল সিরিয়া সংকট।পুতিনের সঙ্গে তুর্কি নেতার বৈঠক শুরুর আগে এরদোয়ানের কার্যালয় ও ইস্তাম্বুলে রুশ কনস্যুলেটের বাইরে পুতিনবিরোধী বিক্ষোভ হয়েছে। পুতিনের এ সফর গত অক্টোবরেই হওয়ার কথা ছিল। কিন্তু সিরীয়-সংকট ও পুতিনের অসুস্থতাজনিত খবরের কারণে তা পিছিয়ে যায়।পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কূটনীতিক উসাকভ জানান, বৈঠকে পুতিন ও এরদোয়ান সিরিয়া-পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা এর মধ্য দিয়ে দুই দেশের অবস্থান সম্পর্কে জানতে পেরেছেন। দামেস্কের বড় মিত্র মস্কো। অন্যদিকে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হটাতে বিদ্রোহীদের সমর্থন জোগাচ্ছে আঙ্কারা। গত অক্টোবরে সিরিয়াগামী একটি বিমান অবতরণে বাধ্য করে তুরস্ক। আঙ্কারার দাবি, বিমানটি রাশিয়ার তৈরি অস্ত্র সরঞ্জাম বহন করছিল। কিন্তু মস্কো ও দামেস্ক উভয়ই এ দাবি নাকচ করে দেয়।তুরস্ক সরকারের ধারণা, দামেস্কের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে মস্কো। বিবিসি ও এএফপি।