তুরস্কে বিক্ষোভকারী এক ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের সময় আহত এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেছেন। এ নিয়ে সহিংসতায় মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। স্থানীয় গণমাধ্যম গতকাল বুধবার এ খবর দিয়েছে।
বার্তা সংস্থা ড্রাগন জানায়, গত ২ জুন এস্কিশায়ার শহরে বিক্ষোভের সময় আহত হন ১৯ বছর বয়সী আলী ইসমাইল কর্কমাজ। বিক্ষোভের সময় কাঁদানে গ্যাস থেকে রেহাই পেতে পালানোর সময় তাঁর ওপর হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। রাজধানী ইস্তাম্বুলের গেজি পার্কের একাংশে বাণিজ্যিক স্থাপনা নির্মাণে সরকারের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করছে দেশটির মানুষ। প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোয়ানের সরকার এক দশক আগে ক্ষমতা নেওয়ার পর এই প্রথম বড় ধরনের বিক্ষোভের মুখে পড়েছে। সরকারের পরিকল্পনার বিরুদ্ধে গত মে মাসের শেষে সাধারণ মানুষ পার্কে অবস্থান কর্মসূচি শুরু করলে সরকার ১৫ জুন সেখানে অভিযান চালায়। এর পর থেকে তিন সপ্তাহে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হলো পাঁচজন। আহত হয়েছে প্রায় আট হাজার বিক্ষোভকারী। এএফপি।