তুরস্কে বিদ্যুতের চাহিদা মেটাতে পরমাণু বিদ্যুত্ কেন্দ্র চান ব্যবসায়ীরা
তুরস্কে বিদ্যুতের তীব্র চাহিদা মেটাতে শিগগিরই পরমাণু বিদ্যুেকন্দ্র তৈরির কাজ শুরুর দাবি জানিয়েছেন দেশটির ব্যবসায়ীরা। দেশটির ব্যবসায়ী সমিতির বরাত দিয়ে গত শনিবার আধা সরকারি বার্তা সংস্থা আনাতোলিয়া এ কথা জানায়। খবর সিনহুয়ার।আঙ্কারা চেম্বার অব কমার্সের (এটিও) চেয়ারম্যান সিনাম আইকুম বলেন, অর্থনীতি চাঙা হওয়ার পর ২০১৪ বা ২০১৫ সালের দিকে তুরস্কে বিদ্যুত্ সরবরাহে সংকট শুরু হবে।তুরস্কের জ্বালানি বাজারের ওপর এটিওর এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে বিদ্যুতের চাহিদা ২০২ দশমিক ৭ বিলিয়ন কিলোওয়াটে পৌঁছাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ২০১৮ সাল নাগাদ তা ৩৫৭ দশমিক ২ বিলিয়ন কিলোওয়াটে পৌঁছাবে।তুরস্কের প্রথম পরমাণু বিদ্যুেকন্দ্র স্থাপন পরিকল্পনা ২০০৮ সালে ভণ্ডুল হয়ে যায়। প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করলে তুরস্ক ও রাশিয়ান কোম্পানিগুলোর একটি কনসোর্টিয়াম দরপত্র জমা দিলে তুরস্কের আদালত তা বাতিল করে দেন।চলতি মাসের প্রথম দিকে তুরস্কের জ্বালানিমন্ত্রী তানের ইলদিজ ও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী পরমাণু বিদ্যুেকন্দ্র স্থাপনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।