তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত, ১৭ সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরত শহরে গতকাল শনিবার সকালে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনাবাহিনীর ১৭ জন সদস্য নিহত হয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে ওই প্রদেশের গভর্নর জানান।সিরত প্রদেশের গভর্নর আহমেত আয়দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে পারভারি এলাকার হেরেকল পাহাড়ে কপ্টারটি বিধ্বস্ত হয়। নিহত ব্যক্তিদের সবাই পুলিশের বিশেষ বাহিনীর দায়িত্বে নিয়োজিত সেনাসদস্য ছিলেন।নিরাপত্তা কর্মকর্তারা জানান, হেলিকপ্টারটি সেনাসদস্যদের সিরতের পারভারি জেলায় নিয়ে যাচ্ছিল। সেখানে তিন দিন ধরে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সেনাসদস্যদের সম্মুখযুদ্ধ চলছে।এর আগে গত মাসে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশে বৈদ্যুতিক তারে জড়িয়ে আরেকটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে একজন সেনাসদস্য নিহত ও সাতজন আহত হন। এএফপি।