তুরস্কের প্রতিবাদকারীদের দাবি'ন্যায়সংগত ও বৈধ': উপপ্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের উপপ্রধানমন্ত্রী বুলেন্ত অরিংক আজ মঙ্গলবার বলেছেন, ইস্তাম্বুলের পার্কে বিপণিবিতান নির্মাণের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদকারীরা যা করেছেন, তা ‘ন্যায়সংগত ও বৈধ’।
বিবিসি জানায়, গত কয়েক দিনে যেসব প্রতিবাদকারী পরিবেশ রক্ষা করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন, তিনি তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন।
পার্কে বিপণিবিতান তৈরির পরিকল্পনার প্রতিবাদে পাঁচ দিন ধরে তুরস্কের রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুলসহ কয়েকটি শহরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে।
এদিকে, বিক্ষোভকারীদের সমর্থনে দেশটির একটি ট্রেড ইউনিয়ন ফেডারেশন আজ থেকে দুই দিনের ধর্মঘট করছে।
আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় বুলেন্ত অরিংক বিক্ষোভকারী ও তাদের সংগঠকদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন।