তুরস্কের প্রধানমন্ত্রীর সফরে জার্মানিতে অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোয়ান ব্যক্তিগত সফরে গতকাল শনিবার জার্মানির কোলন শহরে পেঁৗছেছেন৷ তাঁর এই সফরকে কেন্দ্র করে জার্মানিতে অসন্তোষ দেখা দিয়েছে। শুক্রবার রাত থেকেই কোলনে এরদোয়ান-সমর্থক ও বিরোধীদের মধ্যে হাঙ্গামা শুরু হয়েছে৷
গত কয়েক দিন থেকেই জার্মান চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন দলের নেতারা এবং কোলন শহরের মেয়র পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রীর সফর নিয়ে তর্কে-বিতর্কে লিপ্ত আছেন৷ তুরস্কের নির্বাচন সামনে রেখে এরদোয়ান কোলনে নিজ দেশের অভিবাসীদের নিয়ে নির্বাচনী প্রচার সভার আয়োজনের সমালোচনা করা হচ্ছে৷
সম্প্রতি তুরস্কে দুর্নীতি ও খনি দুর্ঘটনায় ৩০১ জন শ্রমিকের মৃত্যুর পর থেকে এরদোয়ানের বিরুদ্ধে দেশে-বিদেশে ক্ষোভ দানা বাঁধছে।