তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী এরবাকানের জীবনাবসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের প্রথম ইসলাম পন্থী প্রধানমন্ত্রী নেকমেতিন এরবাকান (৮৪) দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল রোববার মারা গেছেন।একসময়ের ওয়েলফেয়ার পার্টির নেতা এরবাকান সাম্প্রতিক সময়ে ফেলিসিটি পার্টি নামে একটি ছোট দলের নেতৃত্ব দিয়েছেন। গত মাসের শুরুর দিকে পায়ের সংক্রমণের জন্য তাঁকে আংকারার একটি হাসপাতালে ভর্তি করা হয়।১৯৯৬ সালে এরবাকান মধ্য-ডানপন্থী একটি দলের সঙ্গে জোট করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তুরস্কের প্রথম ইসলামপন্থী প্রধানমন্ত্রী হন। এর এক বছর পর সেনাবাহিনীর নেতৃত্বে কঠোর ধর্মনিরপেক্ষ প্রচারণার কারণে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন। ১৯৯৮ সালে সাংবিধানিক আদালত ধর্মনিরপেক্ষতার আদর্শবিরোধী কার্যকলাপের জন্য এরবাকানের ওয়েলফেয়ার পার্টি নিষিদ্ধ করে। এএফপি।