তুরস্কের সাবেক সেনাপ্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের সাবেক সেনাপ্রধান ইসমাইল হাক্কি কারাদায়িকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। ১৯৯৭ সালের অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ অভ্যুত্থানের ফলে ইসলামপন্থী সরকার ক্ষমতাচ্যুত হয়। আনাতোলিয়া সংবাদ সংস্থার খবরে এ কথা বলা হয়।ধারণা করা হচ্ছে, তদন্তের অংশ হিসেবে অবসরপ্রাপ্ত জেনারেল ইসমাইল হাক্কি কারাদায়িকে আঙ্কারের আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য হাজির করা হবে। এই তদন্তকাজ ২০১১ সালে শুরু হয়েছে। তদন্তের কারণে কয়েক ডজন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯৯৭ সালে সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ছিলেন কারাদায়ি। সে সময় শক্তিশালী সামরিক বাহিনী সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এএফপি।