তুর্কমেনিস্তানে প্রথম ইসরায়েলি রাষ্ট্রদূত
ইরানের প্রতিবেশী তুর্কমেনিস্তানে এই প্রথম একজন ইসরায়েলি রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।তুর্কমেনিস্তানের সরকারনিয়ন্ত্রিত নিউট্রাল তুর্কমেনিস্তান পত্রিকার খবরে বলা হয়, প্রেসিডেন্ট গুরবাংগুলি বেরদাইমুখামেদোভ ইসরায়েলের জ্যেষ্ঠ কূটনীতিবিদ শেমি জারকে তাঁর দেশে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্তির সংশ্লিষ্ট কাগজপত্র গ্রহণ করেন। এ সময় জার তাঁর হাতে ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেজের পাঠানো শুভেচ্ছা বার্তা তুলে দেন। ওই বার্তায় শিমন পেরেজ ধর্মনিরপেক্ষ দেশ তুর্কমেনিস্তানের সঙ্গে পুরোপুরি কূটনৈতিক আলোচনা করতে তাঁর আগ্রহের কথা জানান। রাষ্ট্রদূত জার প্রেসিডেন্ট গুরবাংগুলিকে প্রথমবারের মতো ইসরায়েল সফরের আমন্ত্রণ জানান।সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ তুর্কমেনিস্তানের সঙ্গে ১৯৯২ সালে ইসরায়েলের প্রথম কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এএফপি।