তুর্কি কর্মকর্তা আশ্রয় চেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাটোতে কর্মরত তুরস্কের একজন উচ্চপদস্থ নৌ কর্মকর্তা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। গত ১৫ জুলাই তুরস্কের সামরিক অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ায় ওই কর্মকর্তাকে গ্রেপ্তারের আদেশ দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বলছে, রিয়ার অ্যাডমিরাল মোস্তফা জাকি উগুরলুকে বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মোস্তফা ফেতুল্লা গুলেনের সমর্থক এবং সন্দেহভাজন ১৪ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার মধ্যে তিনি একজন। তিনি ন্যাটো জোটের হয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দায়িত্বরত ছিলেন। এএফপি