প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে দুটি পৃথক তুষারধসের ঘটনায় অন্তত ১০ জন সেনাসদস্য নিহত হয়েছেন। গত বুধবার পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর সীমানার কাছাকাছি গুরেজ এলাকায় তুষারধসের ঘটনা ঘটে। ভারতীয় সেনাসূত্র জানিয়েছে, গতকাল চালানো উদ্ধার কার্যক্রমে সাত সেনাসদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অপর একটি তুষারধসে সেনাবাহিনীর একটি টহল দল নিখোঁজ হয়েছে। গান্ডেরবাল জেলার সোনমার্গ সেনা ক্যাম্পে গতকালের ওই তুষারধসে একজন মেজরসহ তিনজন সেনাসদস্য নিহত এবং চারজন আহত হয়েছেন।
এনডিটিভি