তৃণমূল চারটিতে জয় পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছয়টি পৌরসভার নির্বাচনের ফল গত সোমবার প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ছয়টি পৌরসভার চারটিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। গত রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।ঘোষিত ফলাফল অনুসারে, হলদিয়া পৌরসভায় বামফ্রন্ট ও কুপার্স ক্যাম্পে জাতীয় কংগ্রেস এবং দুর্গাপুর, ধূপগুড়ি, পাশকুড়া ও নলহাটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে।তবে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ঘোষণা দিয়েছিল, ছয় পৌরসভার একটি আসনেও বামফ্রন্ট জয়ী হতে পারবে না। কিন্তু ঘোষিত ফলাফলে দেখা গেছে ছয়টি পৌরসভার ১২৯টি আসনের ৭২টিতে তৃণমূল, ৩৮টিতে বামফ্রন্ট, ১৫টিতে কংগ্রেস এবং চারটিতে বিজেপি ও অন্যরা জয়ী হয়েছে।