প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। ২ জুন ভোট হওয়ার পর গতকাল বুধবার ফল ঘোষণা হয়। তবে এই নির্বাচনে বাম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যের ভোট বেড়েছে। তৃণমূলের প্রার্থী জিতেছেন ২৬ হাজার ৯৬৫ ভোটের ব্যবধানে। তিনি পেয়েছেন চার লাখ ২৬ হাজার ২৭৩ ভোট আর বাম প্রার্থী পেয়েছেন তিন লাখ ৯৯ হাজার ২৫৮ ভোট। গত লোকসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৩৭ হাজার ৩৯২ ভোটের ব্যবধানে। কলকাতা প্রতিনিধি