তৃণমূলকে না চটানোর পরামর্শ সোনিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে না চটিয়ে বরং সদ্ভাব বজায় রেখে চলার পরামর্শ দিয়েছেন।পশ্চিমবঙ্গে ছয়টি পৌরসভার নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্য কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে কংগ্রেস নেতারা গত বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। এ সময় সোনিয়া গান্ধী কংগ্রেস নেতাদের এ পরামর্শ দেন।