প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রথম ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলীয় পার্লামেন্ট সদস্য সোমেন মিত্র গতকাল বুধবার পার্লামেন্ট সদস্য থেকে পদত্যাগ করেছেন। রাজধানী দিল্লিতে ভারতের লোকসভার স্পিকারের দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দেন। ২১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগ দেবেন। সোমেন মিত্র দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার থেকে তৃণমূলের হয়ে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। পদত্যাগপত্র দেওয়ার পর তিনি বলেন, ‘ভারমুক্ত হলাম। এত দিন স্বাধীনতা ছিল না। ক্ষোভ-বিক্ষোভ প্রকাশের জায়গা ছিল না।’সোমেন মিত্র আরও বলেন, কংগ্রেস চাইলে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে প্রস্তুত। তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, দলতন্ত্র থেকে গণতন্ত্রে না গিয়ে ব্যক্তিতন্ত্রে চলে গেছে দল। তিনি তৃণমূলকে নাৎসি বাহিনীর সঙ্গেও তুলনা করেন। কলকাতা প্রতিনিধি।