প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমাদের দলের নাম করে কেউ টাকা চাইলে আপনারা দেবেন না।’ গতকাল রোববার কলকাতার নবদিগন্ত শিল্পনগরীতে টিসিজি গ্রুপের বেঙ্গল ইকো ইন্টেলিজেন্ট পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মমতা এ কথা বলেন।মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আমি বলছি কাউকে টাকা দেবেন না। সেই টাকা দিয়ে স্কুল-কলেজ, হাসপাতাল, রাস্তাসহ জনমুখী কাজ করুন।’মমতা আরও বলেন, ‘আমার টাকার দরকার নেই। নির্বাচনের জন্য টাকা লাগলে ভিক্ষা করে নেব। কেউ যদি কোনো দলকে সাহায্য করতে চান, তবে সেই টাকা ব্যাংক চেকের মাধ্যমে দিন।’