তৃতীয় অনাহূত ব্যক্তি ভারতীয় প্রতিনিধি দলের সদস্য ছিলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউসে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত নৈশভাজে তৃতীয় এক অনাহূত ব্যক্তির প্রবেশ সম্পর্কে মার্কিন গোয়েন্দা বিভাগের দাবি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস। মার্কিন গোয়েন্দা বিভাগের দাবি, ওই অনাহূত ব্যক্তি ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন।ভারতীয় দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ভারতীয় প্রতিনিধিদলে ওই ব্যক্তি ছিলেন না। ওই ব্যক্তি ভারতীয় দূতাবাসের কাছে পরিচিত নয়। হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে ওই ব্যক্তিকে যাওয়ার সুযোগ করে দেয়নি ভারতীয় দূতাবাস।মার্কিন গোয়েন্দা বিভাগ জানায়, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেওয়ার জন্য নিরাপত্তা তল্লাশির ভেতর দিয়ে ওই ব্যক্তি ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে হোটেল থেকে বাস অথবা ভ্যানে উঠে পড়েন।ওই ব্যক্তির নামসহ বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে গোয়েন্দা বিভাগ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের একটি সূত্রকে উদ্ধৃত করে দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানায়, ওই অনাহূত ব্যক্তি ওয়াশিংটনের অনুষ্ঠান ব্যবস্থাপক কার্লোস এলেন। এনডিটিভি।