প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে দ্বিতীয় প্রজন্মের (টুজি) মুঠোফোনের লাইসেন্স নিয়ে দুর্নীতির মামলায় আরেকটি অভিযোগপত্র দিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এ নিয়ে এই মামলায় তৃতীয়বারের মতো অভিযোগপত্র দিল সংস্থাটি।নতুন অভিযোগপত্রে দুটি করপোরেট প্রতিষ্ঠান ও তাদের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তার নাম এসেছে। কর্মকর্তারা হলেন—বহুজাতিক প্রতিষ্ঠান ইসার গ্রুপের ভাইস চেয়ারম্যান রবি রুইয়া ও পরিচালক অংশুমান রুইয়া, ইসার টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিকাশ সরফ এবং লুপ টেলিকমের আইপি খাইতান ও কিরণ খাইতান। এই পাঁচজনের বিরুদ্ধে ষড়যন্ত্র, জালিয়াতি ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।