তৃতীয় ফ্রন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব বলেছেন, ভারতের পরবর্তী সরকার গড়বে তৃতীয় ফ্রন্ট। প্রধানমন্ত্রীও হবেন তৃতীয় ফ্রন্ট থেকে। লোকসভা নির্বাচনের পরই গঠিত হবে এই তৃতীয় ফ্রন্ট। এ লক্ষ্যে তিনি বাম দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। মুলায়ম সোমবার দিল্লিতে সাংবাদিকদের কাছে এমন দাবি করার পর সংযুক্ত জনতা দলের সভাপতি শারদ যাদব বলেন, ‘তৃতীয় ফ্রন্ট হলে স্বাগত জানাব।’ সিপিএমের নেতা সীতারাম ইয়েচুরি বলেন, তৃতীয় ফ্রন্ট গড়তে তাঁরাও আলোচনা চালাচ্ছেন। কলকাতা প্রতিনিধি।