তৃতীয় বৃহত্তম দল আসন পেল না একটিও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনে সারা দেশে ভোট পাওয়ার হিসাবে তৃতীয় বৃহত্তম দল বহুজন সমাজ পার্টি (বিএসপি)৷ এর পরও মায়াবতীর নেতৃত্বাধীন এ দলটি আসন পায়নি একটিও৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেস ও এআইএডিএমকে যথাক্রমে চতুর্থ ও অষ্টম অবস্থানে থাকলেও আসন পেয়েছে অনেকগুলো৷ভারতের নির্বাচন কমিশন প্রদত্ত তথ্যে দেখা গেছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মোট ভোটের ৩১ দশমিক ৮ শতাংশ পেয়েছে৷ এর পরে আছে কংগ্রেস৷ তারা পেয়েছে ১৯ দশমিক ৮ শতাংশ৷ ৩ নম্বরে থাকা বিএসপি পেয়েছে ৪ দশমিক ৩ শতাংশ ভোট৷এবার ৪ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে কোনো আসন না পেলেও ১৯৯৬ সালে এর চেয়ে মাত্র দশমিক ১ শতাংশ ভোট বেশি পেয়ে বিএসপি আসন পেয়েছিল ১১টি৷এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ৪ শতাংশ ভোট পেয়েও আসন পেয়েছে ৩৪টি৷ পঞ্চম স্থানে থাকা সমাজবাদী পার্টি (এসপি) পেয়েছে ৩ দশমিক ৫ শতাংশ ভোট৷ তাদের প্রাপ্ত আসনসংখ্যা ৫৷ ৩ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে ষষ্ঠ অবস্থানে থাকা কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী) পেয়েছে নয়টি আসন৷ অষ্টম অবস্থানে থাকা জয়ললিতার আঞ্চলিক দল এআইএডিএমকে মাত্র ৩ শতাংশ ভোট পেলেও আসন পেয়েছে ৩৭টি৷ বিজনেস স্ট্যান্ডার্ড৷