তৃতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক চুকালেন ব্রুনাইয়ের সুলতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলসমৃদ্ধ ছোট দেশ ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ (৬৩) তাঁর তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের (৩০) সঙ্গে দাম্পত্য জীবনের পাট চুকিয়েছেন। একই সঙ্গে আজরিনাজকে দেওয়া সব রাজকীয় খেতাবও প্রত্যাহার করে নিয়েছেন। গত বুধবার রাতে ব্রুনাইয়ের বেতার ও টেলিভিশনে রাজপ্রাসাদের প্রধান কর্মকর্তা হাজি আলাউদ্দিন হাজি আবু বকর এ কথা ঘোষণা করেন।হাজি আলাউদ্দিন হাজি আবু বকর বলেন, সুলতান তাঁর স্ত্রী আজরিনাজ হাকিমকে তালাক দিয়েছেন। তাঁকে দেওয়া সম্মানসূচক সব খেতাবও তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, বিশেষ কারণে সুলতান তাঁকে তালাক দেন। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু তিনি জানাননি।আজরিনাজ মাজহার (৩০) মালয়েশীয় টিভির একজন সাংবাদিক ছিলেন। ২০০৫ সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সুলতান তাঁকে বিয়ে করেন। কয়েক সপ্তাহ ধরেই সুলতানের সঙ্গে আজরিনাজের সম্পর্কচ্ছেদের খবর শোনা যাচ্ছিল। আজরিনাজের ঘরে সুলতানের দুই সন্তান রয়েছে। এএফপি।