তেজপাল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গোয়া রাজ্যের একটি আদালতে হাজিরা শেষে গতকাল শনিবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দেশটির প্রভাবশালী সাপ্তাহিক তেহেলকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক তরুণ তেজপাল। একজন সহকর্মীকে ধর্ষণের অভিযোগে তেজপালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় স্থানীয় পুলিশ। তবে তিনি আদালতে আগাম জামিন আবেদন করেন। গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় এ বিষয়ে আদালতের আদেশ দেওয়ার কথা ছিল। আদেশে জামিন না হওয়ায় আদালত থেকে বেরিয়েই পুলিশের হাতে গ্রেপ্তার হন তেজপাল। নভেম্বর মাসের শুরুতে গোয়ায় তেহেলকার একটি বার্ষিক অনুষ্ঠানের সময় পত্রিকাটির একজন নারী প্রতিবেদককে ধর্ষণ করেছেন বলে অভিযোগ রয়েছে তেজপালের বিরুদ্ধে। এনডিটিভি।