প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাকক্ষে বৈদ্যুতিক পাখা চেয়ে করা তেহেলকা সাময়িকীর প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপালের আবেদন খারিজ হয়ে গেছে। গত বুধবার একজন প্রথম শ্রেণীর বিচারিক হাকিম তেজপালের (৫০) ওই আবেদন খারিজ করেন। সহকর্মী নারী সাংবাদিককে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তেজপালকে শনিবার থেকে ওই কারাকক্ষে রাখা হয়েছে। সেখানে ফ্যান চেয়ে রোববার ওই আবেদন করেছিলেন তিনি। গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দফা যৌন সক্ষমতার পরীক্ষা হয়েছে তেজপালের। টাইমস অব ইন্ডিয়া।