তেজপালের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পত্রিকা তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ছবি: এএফপি
ভারতের পত্রিকা তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ছবি: এএফপি

ভারতের জনপ্রিয় পত্রিকা তেহেলকা ম্যাগাজিনের সাবেক সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে তিনি কারাগারে আছেন।

আজ সোমবার গোয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুজা প্রভুদেশাইয়ের আদালতে তরুণ তেজপালের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। খবর বিবিসির।

অভিযোগে ওই নারী সহকর্মী বলেছেন, নভেম্বর মাসে গোয়াতে তেহেলকা ম্যাগাজিনের একটি অনুষ্ঠানে তরুণ তেজপাল তাঁকে ধর্ষণ করেন। গত ৭ ও ৮ নভেম্বরে হোটেলের ঘরে তাঁকে যৌন হয়রানি ও ধর্ষণ করা হয়। গত ৩০ নভেম্বর থেকে তরুণ তেজপাল কারাগারে আছেন। আইনজীবীরা জানিয়েছেন, দোষ প্রমাণ হলে তেজপালের কমপক্ষে সাত বছরের কারাদণ্ড হতে পারে।

অভিযোগ দাখিলের আগে ঘটনার শিকার ওই নারীসহ তেহেলকা ম্যাগাজিনের ১৫২জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। সাবেক সম্পাদকের বিরুদ্ধে নারী সহকর্মীদের যৌন হয়রানি করার অভিযোগও রয়েছে। বলা হয়েছে এ কারণে ওই পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকসহ ছয় সাংবাদিক পদত্যাগ করেছেন।


দুই হাজার ৭০০ পৃষ্ঠার ওই অভিযোগে আরও বলা হয়, তরুণ তেজপাল ওই তরুণীকে ধর্ষণ করেছেন ও যৌন হয়রানি করেছেন। ওই নারী সাংবাদিক তেজপালকে বাবার মতো শ্রদ্ধা করতেন। অভিযোগে আরও বলা হয়, এ ঘটনার পরে ওই নারী সাংবাদিক মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি তাঁর চাকরিও হারিয়েছেন।