তেজপালের যৌন সক্ষমতার পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে পুলিশি হেফাজতে থাকা ভারতের তেহেলকা সাময়িকীর প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপালের যৌন সক্ষমতার পরীক্ষা হয়েছে। গতকাল সোমবার গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর এই পরীক্ষা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিয়মিত পরীক্ষার পাশাপাশি যৌন সক্ষমতার ওই পরীক্ষা করা হয়। তবে এ-সংক্রান্ত কোনো তথ্য সরবরাহ করেননি চিকিৎসকেরা।
তেহেলকার বার্ষিক অনুষ্ঠানে সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে তেজপালকে গত শনিবার রাতে গ্রেপ্তার করে গোয়ার পুলিশ। রোববার তাঁকে আদালতের মাধ্যমে ছয় দিনের পুলিশি নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতি ৪৮ ঘণ্টা পর তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। গত ২১ নভেম্বর তেজপালের বিরুদ্ধে মামলা হয়। টাইমস অব ইনডিয়া।