জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গত বছর দুর্ঘটনার পর উচ্চমাত্রার তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করে। কিন্তু এ ঝুঁকির বিষয় চেপে যাওয়ার জন্য সেখানকার শ্রমিকদের মিথ্যা বলার নির্দেশ দিয়েছিলেন ওই কেন্দ্রের উপঠিকাদার। গতকাল শনিবার জাপানের গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বিল্ড-আপের একজন নির্বাহী গত ডিসেম্বরে ১০ জন শ্রমিককে কেন্দ্রের তেজস্ক্রিয়া পরিমাপে ব্যবহূত ডেসিমিটারগুলো সিসার আবরণ দিয়ে ঢেকে দিতে বলেন। দৈনিক আশাহি শিম্বুন ও অন্য গণমাধ্যমের খবরে এ তথ্য প্রকাশ করা হয়। খবরে বলা হয়, ঠিকাদারি কাজটা যাতে হাতছাড়া হয়ে না যায়, এ জন্যই শ্রমিকদের ৎ তেজস্ক্রিয়ার বিষয়টি চেপে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। গত বছরের ১১ মার্চ ভূমিকম্প ও সুনামির ফলে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শীতলীকরণ যন্ত্র বিকল হয়ে পড়ে। এরপর পারমাণবিক চুল্লি থেকে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে। দ্বিতীয় কেন্দ্র চালু: কানসাই ইলেকট্রিক পাওয়ার কোম্পানি গতকাল বলেছে, ওহাই পারমাণবিক কেন্দ্রের একটি চুল্লি থেকে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফুকুশিমা বিপর্যয়ের পর নতুন করে চালু করা দ্বিতীয় কেন্দ্র এটি। বিবিসি ও রয়টার্স।