তেজস্ক্রিয়ামুক্ত করতে ৪০ বছর সময় লাগতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান গতকাল বুধবার বলেছে, ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমার দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে তেজস্ক্রিয়ামুক্ত করতে আরও ৪০ বছর সময় লাগতে পারে।জাপান সরকার এবং ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) পারমাণবিক জ্বালানির ধ্বংসাবশেষ অপসারণের জন্য একটি পরিকল্পনা করেছে। এ পরিকল্পনার আওতায় ওই কেন্দ্রের জ্বালানির কাছে কীভাবে পৌঁছানো যায়, সে বিষয়ে প্রকৌশলীরা আগামী ১০ বছর কাজ করবেন।ফুকুশিমার পারমাণবিক বিপর্যয় মোকাবিলার জন্য নিয়োজিত মন্ত্রী গোশি হোসোনো বলেন, পারমাণবিক জ্বালানি অপসারণের প্রতিটি পদক্ষেপই চ্যালেঞ্জের। তিনি আরও বলেন, ‘ওই চুল্লি থেকে জ্বালানির ধ্বংসাবশেষ অপসারণ করা খুবই কঠিন।’জাপানের বাণিজ্যমন্ত্রী ইউকিও এদানো জানান, দীর্ঘমেয়াদি ওই পরিকল্পনা বাস্তবায়নে কী পরিমাণ অর্থ ব্যয় হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে এই ব্যয়ের দায়ভার টেপকোর নেওয়া উচিত।গত ১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে বিদ্যুৎকেন্দ্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে। এএফপি ও রয়টার্স।