তেমন ক্ষয়ক্ষতি হয়নি, মারা গেছে পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতিতে ছিল ২০০৪ সালের ডিসেম্বরের ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর সুনামির সেই ধ্বংসযজ্ঞ। গত বুধবার শক্তিশালী দুটি ভূমিকম্পের পর তাই বুক কেঁপে উঠেছিল ইন্দোনেশীয়দের। সুনামির সতর্কতাও জারি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তেমন কিছুই ঘটেনি। বাসিন্দারা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, তাঁরা নিজেদের ভাগ্যকেই এখন বিশ্বাস করতে পারছেন না।ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা জানান, বুধবার ৮ দশমিক ৭ ও ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে তারা সবাই হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। এর বাইরে উঁচু এলাকায় ওঠার চেষ্টা করার সময় সাতজনের মতো আহত হয়েছে।ভূমিকম্পের ফলে কয়েকটি ভবন ও একটি সেতু ক্ষতিগ্রস্ত এবং একটি কারাগারের সীমানা প্রাচীর ভেঙে যাওয়া ছাড়া অবকাঠামোগতভাবেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাসিন্দারা বলেছেন, তাঁদের কাছে মনে হয়েছে কিছুই ঘটেনি।২৫ বছর বয়স্ক গৃহিণী রাহমি নোভিয়ান্তি বলেন, ‘ভূমিকম্পের সময় আমি যখন দৌড়ে বাড়ি থেকে বের হচ্ছিলাম, তখন শুধু একটা বিষয়ই মনে আসছিল। তা হলো পুরো গ্রামই আবার ধ্বংস হয়ে যাচ্ছে। তবে এটা সত্যিই সৌভাগ্য যে সে রকমটা ঘটেনি।’ভূ-অভ্যন্তরের অসংখ্য ফল্ট লাইনের ওপর দাঁড়িয়ে থাকা ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। তবে বিশেষজ্ঞদের মতে, বুধবারের ভূমিকম্প দুটি ‘স্ট্রাইক স্লিপ’ নামে পরিচিত ফল্টে সংঘটিত হওয়ায় সমুদ্রপৃষ্ঠের উপরিভাগ অনুভূমিকভাবে স্থানান্তরিত হয়। এ কারণে যে বড় ঢেউয়ের সৃষ্টি হয় তার উচ্চতা ছিল মাত্র ৩০ ইঞ্চি।২০০৪ সালের ভয়াবহ সুনামিতে আচেহ প্রদেশের এক লাখ ৭০ হাজার লোক মারা যায়, আমার প্রার্থনা কবুল হয়েছে।’ এএফপি, জি নিউজ।