তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ভারত বনেধর ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ভারতের বিভিন্ন শ্রমিক সংগঠন আজ মঙ্গলবার ২৪ ঘণ্টার ভারত বনেধর ডাক দিয়েছে। এই বনেধ এবারই প্রথম শামিল হয়েছে জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসিও।অন্য যেসব শ্রমিক সংগঠন এই ভারত বনেধর ডাক দিয়েছে, তাদের মধ্যে রয়েছে সিআইটিইউ বা সিটু, এআইটিইউসি, এইচএমএস, আইএনটিইউসি, এআইইউটিইউসি, ইউটিইউসি, এলপিএফ ও বিএমএস। তবে শ্রমিক সংগঠন ধর্মঘটের আওতা থেকে বাদ দিয়েছে রেল ও বিমান পরিষেবাকে।গত ২৫ জুন কেন্দ্রীয় সরকার পেট্রলের মূল্য একধাপে ৩.৬৫ রুপি, ডিজেল ১.৯৫ রুপি, কেরোসিন ২.৯৭ রুপি এবং রান্নার গ্যাস সিলিন্ডারপ্রতি ৩৬.৪০ রুপি বাড়িয়ে দিলে বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর ডাকে গত ২৬ জুন ২৪ ঘণ্টা বন্ধ্ পালিত হয় পশ্চিমবঙ্গে, ১২ ঘণ্টার বন্ধ্ পালিত হয় কেরালায় এবং ২৮ জুন ১২ ঘণ্টার বন্ধ্ পালিত হয় ত্রিপুরায়। এরপর বাম দলের ডাকে ১২ ঘণ্টার ভারত বন্ধ্ পলিত হয় ৫ জুলাই। একই দিন বিজেপির নেতৃত্বাধীন এনডিএও ভারত বন্ধ্ পালন করে। এর আগে গত ২৭ এপ্রিল তেল-গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারতজুড়ে সকাল-সন্ধ্যা ১২ ঘণ্টা বন্ধ্ পালিত হয়েছিল। চারটি বাম দলসহ ধর্মনিরপেক্ষ ১৩টি রাজনৈতিক দল এই ধর্মঘটের ডাক দেয়।