তেল রপ্তানিতে ইইউ নিষেধাজ্ঞা আরোপ করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিশ্চয়ই ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না। কারণ, এতে তেলের আন্তর্জাতিক বাজারে বিরূপ প্রভাব পড়বে।গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে ইরানের তেলমন্ত্রী রুস্তম কাশেমি এই প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘ইউরোপের বাজারে ধারাবাহিকভাবে তেল সরবরাহ করাই আমাদের নীতি। ইরান বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক দেশ। আমাদের তেল রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হলে আন্তর্জাতিক বাজারে এর ক্ষতিকর প্রভাব পড়বে।’আগামী জানুয়ারি নাগাদ ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপে গত শুক্রবার আহ্বান জানিয়েছেন ইইউর নেতারা। ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে তাদের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যে ইইউ ওই আহ্বান জানায়।এর আগে গত সপ্তাহে ইরানের জ্বালানি, পরিবহন ও ব্যাংক খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সম্মত হন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা। কূটনীতিকেরা জানিয়েছেন, ইউরোপে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা হচ্ছে।তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের দ্বিতীয় শীর্ষ তেল উৎপাদক দেশ ইরান। তারা প্রতিদিন ২৬ লাখ ব্যারেল তেল রপ্তানি করে। এএফপি ও রয়টার্স।