তেল সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের প্লেনটি উপসাগরে আটকে পড়া তেলবাহী কন্টেইনার জাহাজ থেকে তেল সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।এদিকে গতকাল রোববার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি উপকূলীয় এলাকা পরিদর্শন করেছেন। উপসাগরে শান্ত পরিবেশ বজায় থাকা সত্ত্বেও জাহাজটি কেন শৈলশ্রেণীর সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়, তা জানতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার সন্ধ্যা থেকে সাগর উত্তাল হয়ে উঠতে পারে। দমকা হাওয়াসহ বড় ধরনের ঝড়েরও সৃষ্টি হতে পারে। তাই প্লেনটি উপসাগরে আটকে পড়া ৪৭ হাজার টনের জাহাজ রেনা থেকে তেল সরানোর কাজ জরুরিভাবে করতে বলা হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশঙ্কা, জাহাজটি ভেঙে গিয়ে ডুবে যেতে পারে। জাহাজে বর্তমানে এক হাজার ৭০০ টন তেল রয়েছে। এই তেল ছড়িয়ে পড়লে নিউজিল্যান্ড উপকূলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি হবে।এরই মধ্যে জাহাজটি থেকে সাগরের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ২০ টন তেল ছড়িয়ে পড়েছে। ফলে, দূষণের শিকার হয়ে অনেক সামুদ্রিক পাখির মৃত্যু হয়েছে।গত বুধবার রাতে তেলবাহী জাহাজ রেনা হিমশৈলতে ধাক্কা লেগে আটকে যায়। প্লেনটি উপসাগরের ওই এলাকা জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। এএফপি।