তেলেঙ্গানা রাজ্যের দাবিতে বন্ধ, জীবনযাত্রা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধ্র প্রদেশের তেলেঙ্গানা অঞ্চলকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে ৪৮ ঘণ্টা বনেধর প্রথম দিনে গতকাল মঙ্গলবার ওই অঞ্চলে জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বনেধর সময় রাজ্যের রাজধানী হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ২৫ জন বিধায়ককে। ছাত্রদের বিক্ষোভ ঠেকাতে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে।তেলেঙ্গানা জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএসি) এ বনেধর ডাক দেয়। তেলেঙ্গানা রাজ্যের দাবিতে গত সোমবার অন্ধ্র প্রদেশ বিধানসভার ৭২ জন সদস্য পদত্যাগ করেন। তাঁদের মধ্যে ১১ জন মন্ত্রী রয়েছেন। পদত্যাগী বিধায়কদের মধ্যে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস থেকে নির্বাচিত সদস্যও আছেন। অন্যরা তেলেগু দেশম পার্টি (টিডিপি) থেকে নির্বাচিত সদস্য। একই দাবিতে লোকসভা থেকে নয়জন ও রাজ্যসভা থেকে দুইজন সদস্য পদত্যাগ করেন।অন্ধ্র প্রদেশের ২৩টি জেলা থেকে ১০টি নিয়ে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের দাবি তোলা হয়েছে। প্রস্তাবিত নতুন রাজ্যে অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদও রয়েছে। জেএসির ডাকে ৪৮ ঘণ্টার বনেধর প্রথম দিনে গতকাল হায়দরাবাদসহ রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডির আহ্বানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ৭২ কোম্পানি সদস্য অন্ধ্র প্রদেশে পৌঁছেছে। কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেও ওসমানিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।হায়দরাবাদে বিক্ষোভের সময় অন্তত ২৫ জন বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বিধায়ক নাগাম জনার্দন রেড্ডি বলেন, ‘লক্ষ্য অর্জনে আমরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তেলেঙ্গানা রাজ্যের জন্য আমাদের জীবনও উৎসর্গ করে দেব।’তেলেঙ্গানা অঞ্চলে স্কুল, কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি অফিস-আদালত বন্ধ ছিল। রাস্তাঘাটে তেমন গাড়ি চলাচল করতে দেখা যায়নি। আজ বুধবার বন্ধ শেষ হলে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার পরিকল্পনা নিয়েছে জেএসি। এতে রেলসেবাসহ সবকিছু অচল করে দেওয়ার কর্মসূচি আসতে পারে।অন্ধ্র প্রদেশের বিধানসভা থেকে বিধায়কদের পদত্যাগের কারণে দক্ষিণাঞ্চলীয় এ রাজ্যটিতে কংগ্রেস সরকার অস্থিতিশীল অবস্থায় পড়ে যেতে পারে। পদত্যাগী ৭২ জন বিধায়কের মধ্যে ৩৫ জনই কংগ্রেসের। অন্যরা টিডিপি থেকে নির্বাচিত। বিধানসভায় কংগ্রেসের মোট ১৬৭ জন বিধায়কের মধ্যে ৪২ জন পদত্যাগ করলেন। এ নিয়ে ২৯৪ আসনের বিধানসভায় তেলেঙ্গানা অঞ্চল থেকে নির্বাচিত ১১৮ জন বিধায়ক পদত্যাগ করলেন। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস) নতুন রাজ্য গড়ার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে।নতুন এ রাজ্য গঠনের বিরোধীদের ভাবনা, তেলেঙ্গানা রাজ্য হলে হায়দরাবাদ হবে এর রাজধানী। ফলে তথ্যপ্রযুক্তি, ওষুধ কোম্পানিসহ অনেক কিছুই তেলেঙ্গানা রাজ্যের অধীনে চলে যাবে।নতুন রাজ্য গঠনের সিদ্ধান্ত হতে হবে লোকসভায়। তবে এর আগে অন্ধ্র প্রদেশ বিধানসভায় নতুন রাজ্য গঠনের প্রস্তাব পাস হতে হবে।গত বছরের তেলেঙ্গানা রাজ্যের দাবিতে আন্দোলন তুঙ্গে উঠলে কংেগ্রেস নেতৃত্বাধীন সরকার নতুন রাজ্য গঠনের প্রতিশ্রুতি দেয়। পরে বলতে থাকে, নতুন রাজ্য গঠনের জন্য আরও আলোচনার প্রয়োজন রয়েছে। এরপর আবারও নতুন করে আন্দোলন শুরু হয়। তেলেঙ্গানা রাজ্য গঠনের দাবিতে এক ছাত্র আত্মহত্যাও করেছে। এএফপি, বিবিসি, সিএনএন-আইবিএন, এনডিটিভি অনলাইন।