প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্ধ্রপ্রদেশে গত ৩০ মার্চ অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের ভোট গণনা চলছে৷ গতকাল সোমবার সর্বশেষ খবরে জানা গেছে, তেলেঙ্গানায় কংগ্রেস ও সীমান্ধ্রে তেলুগু দেশম পার্টি (টিডিপি) এগিয়ে রয়েছে৷
তেলেঙ্গানায় নয়টি পৌরসভায় জয় পেয়েছে কংগ্রেস৷ আর তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) জয়ী হয়েছে পাঁচটিতে৷ ওই অঞ্চলের অন্য পৌরসভাগুলোতেও ভালো করেছে কংগ্রেস৷ তেলেঙ্গানার তিনটি পৌর করপোরেশনের মধ্যে নিজামাবাদ ও রামাগুনদেমে এগিয়ে আছে কংগ্রেস৷
সীমান্ধ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াইএসআর কংগ্রেস পার্টির চেয়ে এগিয়ে আছে টিডিপি৷ অন্ধ্রপ্রদেশ বিভক্তির প্রভাবেই কংগ্রেসের ভরাডুবি হয়েছে৷ জি নিউজ৷