তেহরানে গাড়িবোমায় পরমাণুবিজ্ঞানী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের রাজধানী তেহরানে গতকাল বুধবার গাড়িবোমা বিস্ফোরণে মোস্তাফা আহমাদি রোশান (৩২) নামের এক তরুণ পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।এ ঘটনায় ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে ইরান। এ ব্যাপারে ইসরায়েলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই হামলার ঘটনা এমন এক সময় ঘটল, যখন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার খবরকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে।গতকাল সকালে আল্লামেহ তাবাতাই বিশ্ববিদ্যালয়ের পূর্ব তেহরান ক্যাম্পাসের সামাজিক বিজ্ঞান অনুষদের বাইরে এ বিস্ফোরণ ঘটে। দুই মোটরসাইকেল আরোহী চুম্বক-বোমার (ম্যাগনেটিক বম্ব) মাধ্যমে এই বিস্ফোরণ ঘটায় বলে ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়।তেহরানে ২০১০ সালের শুরু থেকে গাড়িবোমা বিস্ফোরণে এ পর্যন্ত চারজন বিজ্ঞানী নিহত হয়েছেন। আহমাদি রোশানসহ নিহত চারজনের মধ্যে কমপক্ষে দুজন ছিলেন পরমাণুবিজ্ঞানী।গতকালের সন্ত্রাসী হামলার ধরনের সঙ্গে এর আগে চালানো হামলার ঘটনার মিল রয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণুবিজ্ঞানীরা। এএফপি।