ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত গতকাল মঙ্গলবার তেহরানে এক আফগান যুবকের হামলায় আহত হয়েছেন। হামলাকারী যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপি ও বিবিসির।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রমিন মেহমানপরাস্ত গতকাল তেহরানে জানান, রাষ্ট্রদূত মোহাম্মদ বক্স আব্বাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনায় জন্য দায়ী আফগান যুবককে গ্রেপ্তার করা হয়েছে।দুবাইভিত্তিক টিভি চ্যানেল আল-আরাবিয়া জানায়, পাকিস্তানি রাষ্ট্রদূতের গাড়ির ওপর ২১ বছরের আফগান যুবক হামলা চালালে রাষ্ট্রদূতের দুজন দেহরক্ষী নিহত হন, আহত হন রাষ্ট্রদূত। তবে রাষ্ট্রদূতের আঘাত গুরুতর কি না, এ বিষয়ে কিছু জানা যায়নি।তেহরানের পুলিশ প্রধান জানান, গতকাল বিকেলে রাষ্ট্রদূত জিমনেসিয়ামে যাওয়ার পথে ওই আফগান যুবকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় যুবকের হামলায় রাষ্ট্রদূত মাথায় আঘাত পান।