তেহরানের চিঠিকে ‘বাক্সর্বস্ব’ বলল ওয়াশিংটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রকে দুঃখ প্রকাশ করার দাবি জানিয়ে তেহরানের পাঠানো চিঠি ‘বাক্সর্বস্ব’ বলে প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। তেহরান ওই চিঠিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্রের যে অভিযোগ আনা হয়েছে, সে জন্য ওয়াশিংটনকে দুঃখ প্রকাশ করতে বলেছিল।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমরা ইরানের পক্ষ থেকে সুইস মধ্যস্থতাকারীদের মাধ্যমে দীর্ঘ একটি কূটনৈতিক নোট পেয়েছি। প্রায় সাত পৃষ্ঠার ওই চিঠি ছিল বাক্সর্বস্ব। এতে সব কিছুই অস্বীকার করা হয়েছে। চিঠিতে নতুন বেশি কিছু নেই।’ ওয়াশিংটন-তেহরানের মধ্যে তিন দশকের বেশি সময় ধরে কূটনীতিক সম্পর্কের অনুপস্থিতিতে সুইজারল্যাল্ড তেহরানে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করছে।এর আগে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত জানান, মিথ্যা অভিযোগের জন্য ওয়াশিংটনকে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রে একটি চিঠি পাঠানো হয়েছে। এএফপি।