তোপের মুখে অ্যাবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট গতকাল সোমবার বলেছেন, নারীদের জন্য তাঁর সবচেয়ে বড় অর্জন হচ্ছে কার্বন কর কমানোর মাধ্যমে গৃহস্থালির ব্যয় কমিয়ে দেওয়া। এ পদক্ষেপের ফলে কাপড় ইস্ত্রির জন্য বিদ্যুৎ ব্যয় কমে যাওয়ায় নারীরা উপকৃত হবেন বলে মন্তব্য করেছেন তিনি। তবে এ মন্তব্য করে তোপের মুখে পড়েছেন তিনি। সমালোচকদের অভিযোগ, অ্যাবট এমন একটি বিশ্ব দেখতে চান যেখানে ‘পুরুষরা বড় বড় কাজ করবে আর নারীরা করবে কাপড় ইস্ত্রি করার মতো কাজগুলো।
এএফপি