ত্যাগের দণ্ড বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর লাখ লাখ মানুষ অর্থনৈতিক মুক্তির জন্য অথবা রাজনৈতিক ও সামাজিক নিপীড়ন থেকে মুক্তি পেতে ‘স্বপ্নের দেশ’ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে হুমড়ি খেয়ে পড়ে। বছরে প্রায় পাঁচ লাখ মানুষ সে দেশে অভিবাসী হওয়ার সুযোগ পায়। তবে সংখ্যায় অনেক কম হলেও প্রতিবছর কিছু মানুষ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগও করে। সম্প্রতি এই প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মার্কিন সরকার নাগরিকত্ব ত্যাগের ফি পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছে। সরকার বলছে, বর্তমান ফি-এর অর্থ এ কাজের প্রক্রিয়াতেই ব্যয় হয়ে যায়। সরকারকে ভর্তুকি দিতে হয়।
টাইমস অব ইন্ডিয়া