ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে বড় জয় বামফ্রন্টের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ত্রিপুরা রাজ্যে তিন স্তরের পঞ্চায়েত নির্বাচনে বড় জয় পেয়েছে বামফ্রন্ট।
১৫ জুলাই ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে দেখা যায়, ত্রিপুরার ৫৯১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫৬৩টিতে জয় পেয়েছে বামফ্রন্ট। রাজ্যের ৩৫টি পঞ্চায়েত সমিতির ৪১৯ আসনের মধ্যে ৪১২টি আসনেও জয়লাভ করেছে বামফ্রন্ট।
আবার আটটি জেলা পরিষদের ১১৬ আসনের মধ্যে ১১৫টিতে বামদলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
নির্বাচনে সবগুলো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে বামফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
অন্যদিকে, ১৮টি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস, পাঁচটি গ্রাম পঞ্চায়েতে বিজেপি ও তিনটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজয়ী হয়েছে।