ত্রিপোলিতে সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার রাজধানী ত্রিপোলির বিভিন্ন এলাকায় মিলিশিয়াদের সঙ্গে শুক্রবার রাতে সশস্ত্র সংঘর্ষে ৩২ জন নিহত ও ৩৯১ জন আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা গতকাল শনিবার বলেন, স্থানীয় একজন বাসিন্দার ওই মিলিশিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘটনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সরকার অস্ত্রবিরতির জন্য ওই মিলিশিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে। সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে ২০১১ সালে গণবিক্ষোভ শুরুর পর থেকে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এবং সশস্ত্র মিলিশিয়াদের তৎপরতা বাড়তে থাকে। তাঁদের অধিকাংশই গাদ্দাফিবিরোধী লড়াইয়ে অংশ নিয়েছিলেন। এএফপি।