ত্রুটিমুক্ত হলো মঙ্গলযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় নভোযান ‘মঙ্গলযান’ প্রাথমিক যান্ত্রিক ত্রুটি কাটিয়ে গতকাল মঙ্গলবার পৃথিবীর উচ্চতর কক্ষপথে ‘সফলভাবে’ প্রবেশ করেছে। এর আগে সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে প্রথমবারের চেষ্টা ব্যর্থ হয়েছিল। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) এ খবর জানিয়েছে।
রহস্যময় লাল গ্রহ মঙ্গলে অভিযানের উদ্দেশ্যে ৫ নভেম্বর যাত্রা শুরু করে মঙ্গলযান। এটি পৃথিবীর কক্ষপথে অবস্থানকালে গত সোমবার সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরবর্তী সময়ে এটি প্রত্যাশিত গতিবেগ অর্জন করে আবার অগ্রসর হতে থাকে।
আইএসআরওর প্রধান কে রাধাকৃষ্ণন বলেন, মঙ্গল অভিযানে এখন পর্যন্ত সবকিছু পরিকল্পনামতোই চলছে। নভোযানটির পরবর্তী অবস্থান সম্পর্কে শিগগিরই নিশ্চিত হওয়া যাবে। এএফপি ও বিবিসি।