ত্রয়ী মা-বাবার সন্তানে বৈধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ‘তিন মা-বাবার সন্তান’ জন্ম দেওয়ার প্রক্রিয়াকে আইনি অনুমোদন দিয়েছে। এই পদ্ধতিতে দুই নারী এবং একজন পুরুষের ডিএনএ নিয়ে সন্তানের জন্ম দেওয়া হয়। এর মাধ্যমে জিনগত অসুখে আক্রান্ত নারীরাও সুস্থ সন্তান পেতে পারেন। ব্রিটিশ আইনপ্রণেতারা গত ফেব্রুয়ারিতে এই চিকিৎসাপদ্ধতি অনুমোদনের পক্ষে ভোট দেন। তবে এ জন্য চিকিৎসাকেন্দ্রগুলোকে হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথরিটির (এইচএফইএ) অনুমতিপত্র বা লাইসেন্স নিতে হবে। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির প্রধান স্যালি চেশায়ার বলেন, এ ধরনের চিকিৎসাপদ্ধতি অনুমোদন এটিই বিশ্বে প্রথম। তাই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ।