প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডে আগামী এক বছরেরও বেশি সময়ের জন্য নির্বাচন দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দেশটির সেনাশাসক। খবর বিবিসি৷
দেশে রাজনৈতিক পুনর্গঠন এবং সংস্কারকাজের জন্য নির্বাচনে এ বিলম্ব হবে বলে গতকাল শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে জানিয়েছেন জেনারেল প্রাইউথ শান-ওশা। তবে সামরিক প্রশাসনের এ পরিকল্পনার বিরুদ্ধে যেকোনো প্রতিবাদ-বিক্ষোভের বিরুদ্ধে হুঁশিয়ার করে দেন তিনি৷ তিনি সব পক্ষকে এ পরিকল্পনায় সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।
গত ২২ মে এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। অভ্যুত্থানের পর জনসমক্ষে প্রথম ভাষণে প্রাইউথ বলেন, সংঘর্ষ-সহিংসতায় অনেক সময় নষ্ট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রায় তিন মাসের প্রথম ধাপে একটি মন্ত্রিসভা এবং নতুন খসড়া সংবিধান তৈরিসহ ‘সোমঝোতা’ গড়ে তোলার দিকে মনোনিবেশ করা হবে।