থাইল্যান্ডে দুই টন হাতির দাঁত আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের শুল্ক বিভাগ গতকাল শুক্রবার হাতির দুই টন দাঁত আটক করেছে। এর দাম ৩৩ লাখ মার্কিন ডলারের বেশি। এই দাঁত সংগ্রহের জন্য ১২০টির বেশি হাতি হত্যা করা হয়েছে। শুল্ক বিভাগ জানায়, কেনিয়া থেকে কয়েক শ ম্যাককেরেল মাছের বাক্স আসে। এই বাক্সগুলোর মধ্যে ২৪৭টি দাঁত লুকানো ছিল। চাও ফরাইয়া নদীর তীরে ব্যাংকক বন্দরে একটি নৌকায় কর্মকর্তারা এসব দাঁত পান।সরকারি কর্মকর্তারা জানান, এ বছরের মধ্যে হাতির দাঁত আটকের এটিই বড় ঘটনা। এ কারণে কমপক্ষে ১২৩টি হাতি হত্যা করা হয়েছে। এর ওজন চার হাজার ৪৭২ পাউন্ড। দাঁতগুলো থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রদর্শন করা হয়। এএফপি।