থাইল্যান্ডে ধরপাকড় চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যুত্থানের পর থাইল্যান্ডের সামরিক শাসক ধরপাকড় অব্যাহত রেখেছেন। শিক্ষাবিদসহ দেশটির ৩৫ জনের বেশি ব্যক্তিকে সামরিক দপ্তরে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে বলে আজ রোববার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।

থাইল্যান্ডে গত বৃহস্পতিবার সেনা অভ্যুত্থান ঘটে। পরের দিন শুক্রবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাসহ শতাধিক রাজনীতিককে তলব করা হয়৷ ওই দিনই আটক করা হয় ইংলাককে৷ তাঁকে কোথায় রাখা হয়েছে, তা স্পষ্ট করে জানানো হয়নি

সেনাবাহিনী গতকাল শনিবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট বিলুপ্ত করেছে৷ তবে ধরপাকড়ের মধ্যেও রাজধানী ব্যাংককে বিক্ষোভ চলছে।

শুক্রবার রাজনীতিকসহ ১৫৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সেনা কার্যালয়ে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল সেনাবাহিনী৷ তাঁদের বেশির ভাগকে হাজিরা দেওয়ার পর আটক করা হয়েছে বলে সংবাদমাধ্যমগুলো ধারণা করছে৷

সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, সেনা কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ পাওয়া শতাধিক রাজনীতিকের মধ্যে যাঁরা এখনো হাজির হননি, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷

যুক্তরাষ্ট্র থাইল্যান্ডকে বার্ষিক সাড়ে ১০ মিলিয়ন ডলার সহায়তা দিয়ে থাকে৷ এর মধ্যে সাড়ে তিন মিলিয়ন ডলারের সামরিক সহায়তা স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর৷