থাইল্যান্ডে বিক্ষোভ প্রতিবাদে বিপর্যস্ত ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে প্রধান বিরোধী দল ছাড়াই গতকাল রোববার একতরফা পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে৷ তবে সরকারবিরোধী অান্দোলনকারীদের বাধায় প্রায় ১২৭ আসনে ভোট গ্রহণ বিঘ্নিত হয়৷ ব্যাংককসহ অনেক এলাকায় ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়৷ তবে সরকার দাবি করছে, ৮৯ শতাংশ ভোটকেন্দ্রে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ করা হয়৷ নির্বাচন-পূর্ববর্তী সহিংসতার কারণে এই নির্বাচন নিয়ে অাগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল৷
বিরোধীদের বর্জনের কারণে এবারের নির্বাচনের পর থাইল্যান্ডে রাজনৈতিক অচলাবস্থা অারও দীর্ঘায়িত হওয়ার অাশঙ্কা রয়েছে৷ প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার দল এই বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে অাবার ক্ষমতায় অাসবে, এটি মোটামুিট নিশ্চিত৷ তাঁর পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে থাইল্যান্ডে ব্যাপক বিক্ষোভ-অান্দোলন চলছে৷ গত কয়েক দিনে নির্বাচনকে ঘিরে রাজধানী ব্যাংককের রাজপথে বন্দুকযুদ্ধ ও সংঘর্ষে অন্তত সাতজন অাহত হয়েছেন৷ তবে গতকাল নির্বাচনের দিন বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি৷
সরকারি কর্মকর্তারা জানান, মোট ৩৭৫টি নির্বাচনী আসনের মধ্যে ১২৭টিতে ভোট গ্রহণ বিঘ্নিত হয়েছে৷ ইংলাকের পদত্যাগ এবং একটি অনির্বাচিত ‘পিপলস কাউন্সিলের’ কাছে ক্ষমতা হস্তান্তর এবং নির্বাচনী বিভিন্ন সংস্কার বাস্তবায়ন, দুর্নীতি ও কথিত ভোট ক্রয় প্রতিরোধের দাবিতে অান্দোলন করছেন বিরোধীরা৷
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় সরকারবিরোধীদের শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে৷ তাঁরা সেখানে ব্যালট পেপার ও বাক্স বিতরণ বন্ধ করে দেন৷ নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক সুনাই ফাসুক অভিযোগ করেন, সরকারবিরোধীরা নির্বাচনী কেন্দ্রগুলোতে সহিংসতা চালিয়েছেন ও ভোটারদের হুমকি দিয়েছেন৷ সহিংসতাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করতে সরকার ও বিরোধী উভয় পক্ষের মতৈক্য জরুরি৷
বিক্ষোভকারীদের অবরোধের কারণে রাজধানী ব্যাংককের মোট ছয় হাজার ৬৭৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৮৮টি হয় খুলতে দেওয়া হয়নি, অথবা নির্ধারিত সময়ের অাগেই বন্ধ করে দেওয়া হয়৷ তবে দেশটির উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে সরকারপন্থীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় কোনো ধরনের বিপত্তি ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়৷ কর্তৃপক্ষ জানায়, ভোট গ্রহণ উপলক্ষে দেশজুড়ে প্রায় এক লাখ ৩০ হাজার পুলিশ মোতায়েন করা হয়৷ তবে বেশ কয়েকটি ভোটকেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা অপর্যাপ্ত ছিল৷
ইংলাকের বড় ভাই থাকসিন সিনাওয়াত্রাও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন৷ রাজতন্ত্রপন্থী সামরিক কর্মকর্তারা তাঁকে ২০০৬ সালে ক্ষমতাচ্যুত করেন৷ দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে মামলায় সাজা এড়াতে তিনি পরবর্তী সময়ে সংযুক্ত অারব অামিরাতের (ইউএই) দুবাইয়ে নির্বাসনে চলে যান৷ ইংলাকের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে অান্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত সরকার ও বিরোধী পক্ষের অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন এবং শতাধিক লোক অাহত
হয়েছেন৷ এএফপি৷